৩ কোম্পানির শেয়ারদরে অস্বাভাবিক বৃদ্ধি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এতথ্য জানানো।
কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম টেক্সটাইল, কনফিডেন্স সিমেন্ট ও এ্যাকটিভ ফাইন কেমিক্যালস।
শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে কোম্পানিগুলোকে ডিএসই ৯ সেপ্টেম্বর নোটিস পাঠায়।
এর জবাবে কোম্পানিগুলো জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে ১৯ অগাস্ট সায়হাম টেক্সটাইলের শেয়ারদর ছিল ২৮ টাকা ৩০ পয়সা। ৯ সেপ্টেম্বর তা ৩৬ টাকা ৮০ পয়সায় উন্নীত হয়।
১৯ আগস্ট কনফিডেন্স সিমেন্টের শেয়ারদর ছিল ১৮৩ টাকা ৫০ পয়সা। ৯ সেপ্টেম্বর তা ২২৮ টাকা ৯০ পয়সা হয়।
১২ আগস্ট এ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড শেয়ার দর ছিল ৩৫ টাকা ৯০ পয়সা। ৯ সেপ্টেম্বর তা ৪২ টাকা ৫০ পয়সা হয়।
আর শেয়ারগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
