২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি অস্বাভাবিক

কোনো কারণ ছাড়াই দাম বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ারের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2018, 04:09 PM

Updated : 19 Aug 2022, 02:21 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এগুলো হলো- আরামিট লিমিটেড, এমবি ফার্মাসিউটিক্যালস ও শ্যামপুর সুগার মিলস।

আরামিট লিমিটেডের শেয়ারদর ১১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত ৪২৬ টাকা ২০ পয়সা থেকে বেড়ে ৫৫২ টাকা ১০ পয়সায় পৌঁছায়। অর্থাৎ পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১২৫ টাকা ৯০ পয়সা বা ৩০ শতাংশ বেড়েছে।

এমবি ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর ৮ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত ৫১৬ টাকা থেকে বেড়ে ৭১২ টাকায় পৌঁছায়। অর্থাৎ আট কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৯৬ টাকা বা ৩৮ শতাংশ বেড়েছে।

শ্যামপুর সুগার মিলসের শেয়ারদর ১২ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত ৩৮ টাকা ২০ পয়সা থেকে বেড়ে ৪৫ টাকা ৪০ পয়সায় পৌঁছায়। অর্থাৎ চার কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ২০ পয়সা বা ১৯ শতাংশ বেড়েছে।

কোম্পানিগুলোর শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক ধরে কারণ জানতে কোম্পানিগুলোকে নোটিস দেয় ডিএসই।

জবাবে কোম্পাগুলো ডিএসইকে জানিয়েছে, শেয়ারদর এভাবে বাড়ার জন্য তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।