২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুভ্র কান্তি সিডিবিএলের নতুন এমডি

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন শুভ্র কান্তি চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 06:31 PM

Updated : 08 Apr 2022, 05:47 PM

সিডিবিএলের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সভায় এই অনুমোদন দেওয়া হয়।

আগামী দুই বছরের জন্য সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক থাকবেন শুভ্র কান্তি চৌধুরী।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে তার মেয়াদ শুরু হবে।