২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইক্সে যুক্ত নতুন ১৯ কোম্পানি

পুঁজিবাজারে লেনদেনের জন্য তালিকাভুক্ত কোম্পানিগুলোকে নিয়ে তৈরি সূচক সমন্বয় করেছে দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2018, 07:12 PM

Updated : 08 Apr 2022, 05:44 PM

এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স থেকে একটি কোম্পানি বাদ দিয়ে নতুন করে ১৯টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে তৈরি ডিএসই-৩০ সূচকে তিনটি কোম্পানির জায়গায় যোজন-বিয়োজন করা হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ৩০টি কোম্পানি নিয়ে তৈরি সিএসই ৩০ সূচকে ৮টি কোম্পারি জায়গায় যোগ-বিয়োগ করে সমন্বয় করা হয়েছে।

রোববার দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসইএক্স সূচকে অন্তর্ভুক্ত ১৯টি কোম্পানি হল- ফরচুন সুজ, আমরা নেটওয়ার্কস, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, কে অ্যান্ড কিউ, আজিজ পাইপস, নিটল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সমতা লেদার কমপ্লেক্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, জিল বাংলা সুগার, ইমাম বাটন, মেঘনা কনডেন্স মিল্ক, শ্যামপুর সুগার, মুন্নু জুট স্টাফলার্স এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ।

নতুন করে ফিনিক্স ইন্স্যুরেন্সকে কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে, যা আগামী ২১ জানুয়ারি কার্যকর হবে।

ডিএসই-৩০ সূচক থেকে বাংলাদেশ সাবমেরিন কেবলস, পূবালী ব্যাংক ও যমুনা অয়েল কোম্পানিকে বাদ দিয়ে ইস্টার্ন ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম এবং সিনোবাংলা ইন্ডাস্ট্রিজকে যুক্ত করা হয়েছে।

এদিকে সিএসইর তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই ৩০ সূচক চুড়ান্ত করা হয়েছে, যা ২৫ জানুয়ারি থেকে কার্যকরী হবে।

নতুন যুক্ত কোম্পানিগুলো হলো- দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ, অরিয়ন ফার্মা, রতনপুর স্টীল রি-রোলিং মিলস, ইস্টার্ন হাউজিং, এমজেএল বাংলাদেশ, এবি ব্যাংক, বেক্সিমকো এবং আমান ফিড লিমিটেড।

বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- অ্যাকটিভ ফাইন ক্যামিক্যালস, অ্যাগ্রিকালচারাল মার্কেটিং, অ্যাপেক্স ট্যানারি, অ্যারামিট, বাটা সু কোম্পানি (বিডি), ব্র্যাক ব্যাংক, লিন্ডে বাংলাদেশ ও স্কয়ার টেক্সটাইলস।