২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেজিভাব টিকলো না পুঁজিবাজারে

ঘুরে দাঁড়ানোর মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচকের দিন শুরু হলেও টিকে রইল না।

পুঁজিবাজার ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2017, 01:09 PM

Updated : 19 Aug 2022, 06:01 PM

আগের দিনের পতনের পর বুধবার লেনদেন শুরুর পর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেশ তেজিভাব নিয়ে বাড়তে থাকে।

আধঘণ্টার মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১ পয়েন্টের বেশি বেড়ে ছয় হাজার ৩১১ দশমিক ৪৩ পয়েন্টে উঠে। কিন্তু তার পর উত্থান-পতন চলতে থাকে; বেলা সাড়ে ১২টা নাগাদ সূচক কমে প্রায় গতকালের পর্যায়ে প্রায় অপরিবর্তিত অবস্থায় রয়েছে।

লেনদেনের এই দুই ঘণ্টায় ডিএসইতে প্রায় ৪৪৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে; দাম বেড়েছে বেশিরভাগ শেয়ারের।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১১১টির ও অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

ডিএসইএক্স সূচক আধা পয়েন্টের পয়েন্টের কম বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮২ পয়েন্টের উপরে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে প্রায় এক হাজার ৩৮৭ পয়েন্টে; ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ২৬৬ পয়েন্টে নেমেছে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দুই ঘণ্টায় ১৯ কোটি  ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৪৪৬ পয়েন্টে।

এ সময়ে সিএসইতে লেনদেনে থাকা ১৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ৬৩টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টির।