২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসিআই লিমিটেডের লভ্যাংশ ঘোষণা

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য আরও ৪০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 03:31 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

এর আগে বছরের মধ্যভাগে ৭৫ শতাংশ নগদ ল্যভাংশ দিয়েছিল কোম্পানিটি। সে হিসেবে সব মিলে ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিল কোম্পানিটি।  

৪০ শতাংশ নগদ লভ্যাংশের অর্থ হলো প্রতি শেয়ারে ৪ টাকা করে পাবেন বিনিয়োগকারীরা । ১০ শতাংশ বোনাস লভ্যাংশের মানে হল প্রতি ১০০ শেয়ারে ১০টি করে নতুন শেয়ার পাবে কোম্পানিটি।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ৩১ পয়সা, শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) রয়েছে ২৪১ টাকা ২৯ পয়সা।

১৮ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে, যার রেকর্ড ডেট ১৩ নভেম্বর।

এ ক্যাটাগরির এ কোম্পানি ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ।