২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সায়হাম কটন মিলসের লভ্যাংশ ঘোষণা

বস্ত্র খাতের কোম্পানি  সায়হাম কটন মিলস শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 12:22 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

১২ শতাংশ নগদ লভ্যাংশের অর্থ হলো প্রতি শেয়ারে ১ টাকা ২০ পয়সা করে পাবেন বিনিয়োগকারীরা ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৬ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২২ টাকা ৮২ পয়সা।

১৪ ডিসেম্বর এই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে, যার রেকর্ড ডেট ১৪ নভেম্বর।

এ ক্যাটাগরির এই কোম্পানি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।