২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচ আর টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

বস্ত্র খাতের কোম্পানি এইচ আর টেক্সটাইল শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 12:09 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

১০ শতাংশ নগদ লভ্যাংশের অর্থ হলো প্রতি শেয়ারে ১ টাকা করে পাবেন বিনিয়োগকারীরা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) রয়েছে ১৪ টাকা ৬৬ পয়সা।

২২ জানুয়ারি ২০১৮ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে, যার রেকর্ড ডেট ২৭ নভেম্বর।

এ ক্যাটাগরির এই কোম্পানি ১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।