২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফারইস্ট নিটিং দেবে ১৫% লভ্যাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট নিটিংয়ের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2017, 06:01 PM

Updated : 19 Aug 2022, 05:43 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

২০১৭ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য বিনিয়োগকারীরা প্রতি শেয়ারে বিপরীতে ১ টাকা ৫০ পয়সা পাবেন।

ডিএসইতে রোববার ফারইস্ট নিটিংয়ের শেয়ারের সমাপনী দর ছিল ২৩ টাকা ৬০ পয়সা । সে হিসেবে প্রকৃত লভ্যাংশ হয়েছে ৬ দশমিক ৩৫ শতাংশ ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি (ইপিএস) আয় হয়েছে ২ টাকা ১৬ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) রয়েছে ২১ টাকা ১৪ পয়সা।

১৭ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।

এ ক্যাটাগরি কোম্পানিটি পঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৪ সালে ।

প্রতিষ্ঠানটি আগেরবার ১০ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ।