২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঊর্ধ্বমুখী ধারায় পুঁজিবাজার

সপ্তাহের শেষ কার্যদিবসে চাঙ্গাভাবে লেনদেন চলছে দেশের দুই পুঁজিবাজারে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2017, 01:16 PM

Updated : 19 Aug 2022, 05:41 PM

বৃহস্পতিবার ১২টা ৩৫ মিনিটে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্টের বেশি বেড়ে ৬ হাজার ১৯১ পয়েন্টে উঠেছে; লেনদেনে হয়েছে ৪৯৩ কোটি টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট বেড়ে হয়েছে ১৯ হাজার ২২০ পয়েন্টে উঠেছে; লেনদেন হয়েছে ২০ কোটি টাকার বেশি।

ঢাকার বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বাড়লেও এসময়ে চট্টগ্রামের বাজারে দেখা গেছে বিপরীত চিত্র।

ডিএসইতে দাম বেড়েছে ১৭৭টি, কমেছে ১০৬টি ও অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম।

সিএসইতে দাম বেড়েছে ৯৪টি, কমেছে ৯৭টি ও অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম।

গত কিছুদিনের ধারাবাহিকতায় এদিনও লেনদেনে প্রাধান্য বিস্তার রেখেছে ব্যাংক খাতের শেয়ার। দুই বাজারেই লেনেদেনর শীর্ষের বেশিরভাগ কোম্পানিই এ খাতের।

ঢাকার বাজারে লেনদেনে শীর্ষে রয়েছে- উত্তরা ব্যাংক, আমরা নেটওয়ার্ক, এক্সিম ব্যাংক, বিবিএস কেবলস, প্রিমিয়ার ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউসিবি, লংকাবাংলা ফাইন্যান্স ও ইসলামী ব্যাংক।

চট্টগ্রামের বাজারে লেনদেনের শীর্ষে রয়েছে- আমরা নেটওয়ার্ক, এনবিএল, ইউসিবি, মার্কেন্টাইল ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, এক্সিম ব্যাংক, সিএনএন টেক্সটাইল, ইসলামী ব্যাংক, বিবিএস কেবলস ও এবি ব্যাংক।

এদিকে ঢাকার বাজারে দাম বৃদ্ধির শীর্ষে রয়েছে- আইএসএনএল, ইমামবাটন, প্রগতি ইন্সুরেন্স, ড্যাফোডিল কম্পিউটারস, উত্তরা ব্যাংক, সোনার বাংলা ইন্সুরেন্স, অগ্রনি ইন্সুরেন্স, ফেডারেল ইন্সুরেন্স, ট্রাস্ট ব্যাংক ও প্যারামাউন্ট ইন্সুরেন্স।