চাঙ্গাভাবে পুঁজিবাজার
বেশিরভাগ শেয়ারের দাম বৃদ্ধিতে বুধবার চাঙ্গাভাবে লেনদেনে চলছে দুই পুঁজিবাজারে।
লেনদেনে দিনের মধ্যভাগ পার করার পর বেলা সাড়ে ১২টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৪ পয়েন্ট; লেনদেনে হয়েছে ৪২৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
দুই বাজারেই লেনদেনে শীর্ষ স্থান ধরে রেখেছে ব্যাংক খাতের শেয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে রয়েছে আমরা নেটওয়ার্ক, লংকাবাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, এনসিসি ব্যাংক, ডাচবাংলা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এক্সিম, এনবিএল, শাহজালাল ব্যাংক, ঢাকা ব্যাংক।
চট্টগ্রামে লেনদেনে শীর্ষে রয়েছে- আমরা নেওয়ার্ক, লংকাবাংলা ফাইন্যান্স, এনবিএল, এনসিসি ব্যাংক, বেক্সিমকো, ইফাড অটো, ফুয়াং ফুড, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক।
মঙ্গলবার ডিএসইএক্স সূচক ৪০ দশমিক ২৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দিন শেষ করে ৬১৩৩ পয়েন্টে পৌছে। আর প্রায় ৮৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে চট্টগ্রামের সিএসসিএক্স সূচক পৌছে ১১৫১৪ পয়েন্টে।
তবে সূচক বাড়লেও আগের দিনের চেয়ে লেনদেন কমে দুই বাজারেই।
ডিএসইতে মঙ্গলবার লেনদেন হয় ৮০১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড; যা আগের দিনের চেয়ে ১২৪ কোটি টাকা কম। সিএসইতে লেনদেন হয় ৩৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড; যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা কম।
