লভ্যাংশ নির্ধারণী সভা ডেকেছে দি পেনিনসুলা চিটাগং
পুঁজিবাজারের তালিকাভুক্ত ভ্রমণ ও পর্যটন খাতের কোম্পানি দি পেনিনসুলা চিটাগং লভ্যাংশ নির্ধারণের জন্য পর্ষদ সভা ডেকেছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে, গত ৩০ জুন শেষ হওয়া আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে দি পেনিনসুলা চিটাগং ৮ অক্টোবর পর্ষদসভা হবে। সাধারণত এ ধরনের পর্ষদসভা থেকে লভ্যাংশের বিষয়ে ঘোষণা আসে।
সর্বশেষ অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, নয় মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির মুনাফা করেছে ৬ কোটি ৭৭ লাখ টাকা। শেয়ারপ্রতি আয় হয়েছে টাকা ৫৬ পয়সা।
বর্তমানে ‘এ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে।
কোম্পানিটির রিজার্ভ অর্থের পরিমাণ ১৪৬ কোটি ১২ লাখ টাকা এবং ১০ টাকার প্রতিটি শেয়ারের বিপরীতে সম্পদমূল্য রছে ৩০ টাকা ৪৭ পয়সা।
