২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লভ্যাংশ নির্ধারণে ১০ অক্টোবর বসছে শাশা ডেনিমসের পর্ষদ

পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস্ লভ্যাংশ নির্ধারণের জন্য পর্ষদ সভা ডেকেছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2017, 02:30 PM

Updated : 19 Aug 2022, 05:40 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, গত ৩০ জুন শেষ হওয়া আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে ১০ অক্টোবর কোম্পানিটির পর্ষদ সভা বসবে।

ওই সভা থেকে লভ্যাংশ বিষয়ে ঘোষণা আসতে পারে।

২০১৫ সালে তালিকাভুক্ত হওয়ার শাশা ডেনিমস্ আগের বছর জুন শেষে ১৮ মাসে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

সর্বশেষ অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, নয় মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির মুনাফা করেছে ৪২ কোটি ৭০ লাখ টাকা; শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭৯ পয়সা।

কোম্পানিটির রিজার্ভ অর্থের পরিমান ২৬৮ কোটি ১৫ লাখ টাকা এবং  ১০ টাকার প্রতিটি শেয়ারের বিপরীতে সম্পদমূল্য রছে ৪৫ টাকা ৮৯ পয়সা।

কোম্পানিটি বাজারে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে ।