২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেনে আধিপত্য ব্যাংক খাতের

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই সূচক) প্রায় অপরিবর্তিত থাকলেও ব্যাংক খাতের শেয়ারের উপর ভর করে ৩০০ কোটি টাকার লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2017, 07:11 PM

Updated : 19 Aug 2022, 05:40 PM

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর কমার পরও বেড়েছে লেনদের পরিমাণ। তালিকাভূক্ত ৩০টি ব্যাংকের শেয়ারের মধ্যে একটি ছাড়া সবগুলোর দামই বেড়েছে।

লেনদেনের শীর্ষে থাকা ২০টি কোম্পানির মধ্যে একটি ছাড়া সবগুলোই ব্যাংকের শেয়ার। আমরা নেটওয়ার্কস লিমিটেড নামের যে একটি শেয়ার এই তালিকায় স্থান করে নিয়েছে সেটি সোমবারই প্রথম লেনদেন হয়েছে।

অতীতেও দেখা গেছে, যে কোনো কোম্পানির শেয়ারের লেনদেনের প্রথম দিন এই তালিকায় শীর্ষে থাকে।

রোববার ছিল আশুরার সরকারি ছুটি। সোমবার লেনদেনের শুরুতেই সব খাতের শেয়ারের দর কমতে থাকলেও ব্যাংকের শেয়ারের দরে তেভিাব লক্ষ্য করা যায়, যা শেষ পর‌্যন্ত অব্যাহত ছিল।

সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে ২২৭টিরই দাম কমেছে, বেড়েছে ৭৩টির। আর অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।

এদিন ৯২৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৩০১ কোটি ৪ লাখ টাকা বা ৪৮ শতাংশ বেশি।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ১১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৩৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭৬ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৯০৩ দশমিক ৭৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দর।