২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে লেনদেন বেড়েছে ৩০০ কোটি টাকা

সপ্তাহের প্রথম লেনদেনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2017, 06:40 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

এর মধ্যে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে।

সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ১১ পয়েন্টের বেশি বেড়েছে; সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ২১ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইতে ৯২৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৩০১ কোটি ৪ লাখ টাকা বেশি।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক দশমিক ১১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯২ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৩৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭৬ পয়েন্টে।

সোমবার সিএসইতে ৫৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার এই বাজারে ২৯২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৯০৩ দশমিক ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

এই বাজারে লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৪ টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দর।