২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর পতনের শীর্ষে ওয়েস্টান মেরিন শিপইয়ার্ডের শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ দিনের লেনদেনে সবচেয়ে বেশি কমেছে ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড লিমিটেডের শেয়ার দর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2017, 05:22 PM

Updated : 19 Aug 2022, 05:38 PM

বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৬ দশমিক ১০ শতাংশ।

লভ্যাংশ সমন্বয়ের কারণে শেয়ারের দাম কমেছে।

মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে।

ডিএসইর ওয়েবসাইটের দেখা যায়, মঙ্গলবার ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড লিমিটেডের সমাপনী মূল্য ছিল ৪৪ টাকা ৭০ পয়সা। বুধবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ৩৭ টাকা ৫০ পয়সা।

এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লি.। কোম্পানিটির দর কমেছে ৫ দশমিক ৪৭ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে ইফাদ অটোস্‌ লিমিটেড (৫ দশমিক ২২ শতাংশ), মালেক স্পিনিং মিলস্‌ লি. (৪ দশমিক ৯১ শতাংশ), প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লি. (৪ দশমিক ৮৭ শতাংশ), ফাইন ফুডস লি. (৪ দশমিক ৮৭ শতাংশ) প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস্‌ লি. (৪ দশমিক ৩৭ শতাংশ), খান ব্রাদাস্‌ পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (৪ দশমিক ৮২ শতাংশ), এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লি. (৪ শতাংশ ২৩) এবং সিঅ্যান্ডএ টেক্সটাইলস্‌ লিমিটেড (৪ দশমিক ০৯ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।