সূচক পতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারেই সূচক কমেছে।
সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ পয়েন্টের বেশি কমেছে; বেড়েছে লেনদেনের পরিমান ।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ১৭৮ পয়েন্টের মত আর কমেছে লেনদেন।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৬৬৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৪ কোটি ১৫ লাখ টাকা বেশি।
আগেরদিন রোববার ডিএসইতে লেনদেন হয় ৬৬২ কোটি ১ লাখ টাকা।
সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৫৯ দশমিক ০৭ পয়েন্ট কমে ৬ হাজার ১০৬ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৫৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮৫ পয়েন্টে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ১৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৫১ দশমিক ৪১ পয়েন্টে।
লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।
