দর পতনের শীর্ষে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লি: এর।
রোববার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর আগের দিনে চেয়ে ১৮ দশমিক ৪৭ শতাংশ কমেছে।
বৃহস্পতিবার মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের সমাপনী দর ছিল ১৬ টাকা ৩০ পয়সা, যা রোববার লেনদেন শেষে ১৫ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।
এদিন দর কমার তালিকার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ; কমেছে ৬ দশমিক ১৩ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লি: (৫ দশমিক ৮৩ শতাংশ), এমবিএল ১ম মি: ফান্ড (৫ দশমিক ৬১ শতাংশ), সাফকো স্পিনিং মিলস্ লি: (৪ দশমিক ৫৬ শতাংশ) তাকাফুল ইসলামী ইন্সুরেন্স লি: (৪ দশমিক ৪৫ শতাংশ) নর্দান জুট মেনুফ্যাক্চারিং কোম্পানি লি: (৩ দশমিক ৭৯ শতাংশ), নুরানী ডাইং এন্ড সোয়েটার লিমিটেড (৩ দশমিক ৬৩ শতাংশ), গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড (৩ শতাংশ ৫৯) এবং আইসিবি ইসলামিক ব্যাংক লি: (৩ দশমিক ৫০ শতাংশ)।
দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
