২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর পতনের শীর্ষে স্টান্ডার্ড সিরামিক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজের দর সবচেয়ে বেশি কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2017, 05:49 PM

Updated : 19 Aug 2022, 05:35 PM

রোববার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৬ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, বৃহস্পতিবার স্টান্ডার্ড সিরামিকের শেয়ারের সমাপনী দর ছিল ১১৭ টাকা ১০ পয়সা, যা রোববার লেনদেন শেষে ১১০ টাকা ০০ পয়সায় দাঁড়িয়েছে।

এদিন দরপতনের তালিকার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সাভার রিফ্র্যাকটরিজ; দর কমেছে ৪ দশমিক ৫১ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি (৪ দশমিক ৩১ শতাংশ), মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ (৩ দশমিক ৮৯ শতাংশ), গ্রীন ডেল্টা ইন্সুরেন্স (৩ দশমিক ৬০ শতাংশ) দুলামিয়া কটন স্পিনিং মিলস্‌ (৩ দশমিক ৪৬ শতাংশ) স্টান্ডার্ড ইন্সুরেন্স (৩ দশমিক ৩৫ শতাংশ), মিথুন নিটিং অ্যান্ড ডাইং (৩ দশমিক ২৬ শতাংশ), হাক্কানী পাল্প ও পেপার মিলস্‌ (২ শতাংশ ৯৫) এবং ইউনাইটেড ইন্সুরেন্স (২ দশমিক ৯০ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।