২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর পতনের শীর্ষে আইএফআইসি প্রথম মিউচুয়াল ফান্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে আইএফআইসি প্রথম মিউচুয়াল ফান্ডের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2017, 04:23 PM

Updated : 19 Aug 2022, 05:30 PM

বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৮ দশমিক ৩৩ শতাংশ।

মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে।

ডিএসইর ওয়েবসাইটের দেখা যায়, মঙ্গলবার আইএফআইসি প্রথম মিউচুয়াল ফান্ডের সমাপনী মূল্য ছিল ৭ দশমিক ২ টাকা। বুধবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ৬ দশমিক ৬০ টাকা।

এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির দর কমেছে ৮ দশমিক ২১ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৭ দশমিক ৬৯ শতাংশ), ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড লি. (৬ দশমিক ৮৪ শতাংশ), এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৬ দশমিক ৭৫ শতাংশ), ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৬ দশমিক ৬৬ শতাংশ), পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৬ দশমিক ৫৭ শতাংশ), সমতা লেদার কমপ্লেক্স লি. (৬ দশমিক ১৬ শতাংশ), শ্যামপুর সুগার মিলস লি. (৬ শতাংশ ০৯) এবং মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লি. (৬ দশমিক ০০ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।