ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে ফু-ওয়াং সিরামিক
দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের।
রোববারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে সোমবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে।
ডিএসইর ওয়েবসাইটে দেখা গেছে, রোববার ফু-ওয়াং সিরামিকের সমাপনী মূল্য ছিল ১৯ টাকা। সোমবার দিন শেষে তা দাঁড়িয়েছে ২০ দশমিক ৯০ টাকা।
এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ।
এরপর রয়েছে যথাক্রমে স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ (৯ দশমিক ৯২ শতাংশ), সাফকো স্পিনিং মিলস্ (৯ দশমিক ৮০ শতাংশ), এইচ আর টেক্সটাইল (৯ দশমিক ৩৫ শতাংশ), আনলিমা ইয়ার্ন ডাইং (৯ দশমিক ২৩ শতাংশ),এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস্ (৯ দশমিক ২০ শতাংশ), প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস্ (৯ দশমিক ১৫ শতাংশ), এস ই এম এল আইবিবিএল শারিয়াহ ফান্ড (৬ দশমিক ৩১ শতাংশ) এবং মিথুন নিটিং এন্ড ডাইং (৫ দশমিক ৩৮ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/
