২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর পতনের শীর্ষে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2017, 07:07 PM

Updated : 19 Aug 2022, 05:23 PM

রোববার লেনদেন শেষে এই শেয়ারের দর কমেছে ৯ দশমিক ৪৮ শতাংশ।

বৃহস্পতিবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে রোববারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে এ দর কমেছে।

ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, বৃহস্পতিবার এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের সমাপনী মূল্য ছিল ১৩ টাকা ৭০ পয়সা। রোববার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ১২ টাকা ৪০ পয়সা।

এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড। এর দর কমেছে ৫ দশমিক ০৬ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিঃ ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৪ দশমিক ২৫ শতাংশ), সেন্টাল ইন্সুরেন্স কোম্পানি লি: (৩ দশমিক ৬৩ শতাংশ), আর এন স্পিনিং মিলস লি: (৩ দশমিক ৫৫ শতাংশ), এটলাস বাংলাদেশ লি: (৩ দশমিক ৪৩ শতাংশ), ডেফোডিল কম্পিউটারস লি: (৩ দশমিক ১৩ শতাংশ), বঙ্গজ লি: (৩ দশমিক ০৮ শতাংশ), ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লি: (২ শতাংশ ৮৩) এবং বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লি: (২ দশমিক ৮০ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।