চাঙ্গাভাব নিয়ে শুরু সপ্তাহের লেনদেন
সপ্তাহের প্রথম দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক এবং লেনদেন বেড়েছে।
রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্টের বেশি বেড়েছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ৯০ পয়েন্টের মত।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৯৩০ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় ১৪৮ কোটি ১১ লাখ টাকা বেশি।
সবশেষ বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৮২ কোটি ১০ লাখ টাকা।
রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ারের দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩০ দশমিক ০০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯১৫ দশমিক ৪২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩০৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৮ পয়েন্টে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯০ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৫১ দশমিক ৪১ পয়েন্টে।
লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।
