রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা
ইউনিট হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।
ফান্ডটির ট্রাস্টি ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।
আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ৯২ পয়সা। মার্কেট মূল্যে ফান্ডটির প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৭ পয়সা।
ফান্ডটির রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ১৮ সেপ্টেম্বর।
