২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2017, 07:54 PM

Updated : 19 Aug 2022, 05:21 PM

বৃহস্পতিবার লেনদেন শেষে এর দর বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ।

বুধবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বৃহস্পতিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে দর বৃদ্ধি হয়েছে।

ডিএসইর ওয়েবসাইট থেকে জানা গেছে, বুধবার এই শেয়ারের সমাপনী মূল্য ছিল ৬০.৪০ টাকা। বৃহস্পতিবার দিন শেষে তা দাঁড়িয়েছে ৬৬.৪০ টাকা।

এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে নর্দান জুট মেনুফ্যাকচারিং কোম্পানি লি:। এই শেয়ারের দর বেড়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে ইনটেক লি: (৭ দশমিক ৩৭ শতাংশ), সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেড (৫ দশমিক ৫১ শতাংশ), রূপালী ব্যাংক লি: (৫ দশমিক ৪৭ শতাংশ), শমরিতা হসপিটাল লিমিটেড (৫ দশমিক ২১ শতাংশ), ইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিঃ ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৪ দশমিক ৪৪ শতাংশ), রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লি: (৪ দশমিক ১০ শতাংশ), সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লি: (৪ দশমিক ০২ শতাংশ) এবং প্রাইম ব্যাংক লি: (৪ দশমিক ০১ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।