২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ১৩ অগাস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি পরিচালিত আট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ১৩ অগাস্ট অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2017, 07:55 PM

Updated : 19 Aug 2022, 05:14 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।

ফান্ড গুলো হচ্ছে- আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি সেকেন্ড এনআরবি, আইসিবি থার্ড এনআরবি, আইসিবি ইম্পলোয়েস প্রভিডেন্ড মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ও আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।

১৩ অগাস্ট বিকাল ৩টায় ওই সভায় ফান্ডগুলোর ৩০ জুন, ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।