ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রূপালী ব্যাংকের দর সবচেয়ে বেশি বেড়েছে।
সোমবার দিনের লেনদেন শেষে ব্যাংকটির শেয়ারের আগের দিনের চেয়ে বেড়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইটে জানা গেছে, রোববার রূপালী ব্যাংকের সমাপনী দর ছিল ৪৯ টাকা ৭০ পয়সা, যা সোমবার দিন শেষে ৫৪ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।
সোমবার দর বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বিবিএস ক্যাবলস। এটির দর বেড়েছে ৮ দশমিক ৩১ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস্ লি: (৭ দশমিক ১৬ শতাংশ), নর্দান জুট মেনুফ্যাক্চারিং কোম্পানি লি: (৬ দশমিক ৬০ শতাংশ), সামিট এলায়েন্স পোর্ট লি: (৬ দশমিক ৫০ শতাংশ), ব্যাংক এশিয়া লি: (৫ দশমিক ০২ শতাংশ), ইস্টার্ন ক্যাবলস লি: (৪ দশমিক ৬১ শতাংশ), পিপলস ইন্সুরেন্স কোম্পানি লি: (৪ দশমিক ৬০ শতাংশ), মুন্নু জুট স্টাফলার লি: (৪ দশমিক ৩৩ শতাংশ) এবং নুরানী ডাইং এন্ড সোয়েটার লিমিটেড (৪ দশমিক ২৯ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
