২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি দর বেড়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2017, 08:29 PM

Updated : 19 Aug 2022, 05:12 PM

বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির দর বেড়েছে ৮ দশমিক ৪৫ শতাংশ।

বুধবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বৃহস্পতিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বুধবার প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সমাপনী মূল্য ছিল ১৪ দশমিক ২০ টাকা। বৃহস্পতিবার দিন শেষে তা দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪০ টাকা।

এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে নর্দান জুট ম্যানুফ্যাক্চারিং কোম্পানি। কোম্পানিটির দর বেড়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে সায়হাম কটন মিলস (৬ দশমিক ৪০ শতাংশ), এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড (৫ দশমিক ৩৪ শতাংশ), এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৫ দশমিক ১২ শতাংশ), এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড (৪ দশমিক ৩৬ শতাংশ), আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৪ দশমিক ৩৪ শতাংশ), ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড (৪ দশমিক ২২ শতাংশ), ইউনাইটেড ফাইন্যান্স (৪ দশমিক ২২ শতাংশ) এবং খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (৪ দশমিক ২০ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।