পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেন
সপ্তাহের শেষ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্টের বেশি কমেছে; আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪২ পয়েন্টের মত।
ডিএসইতে এদিন ১০৭৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৬০ কোটি ৭৪ লাখ টাকা কম। বুধবার এ বাজারে ১২৩৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।
লেনদেনে অংশ নেওয়া ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।
এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৭১ পয়েন্ট কমে দিন শেষে ৫ হাজার ৮৮০ দশমিক ৪৪ পয়েন্ট হয়েছে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২ দশমিক ০২ পয়েন্ট কমে ১৮ হাজার ২৩৬ দশমিক ৫৭ পয়েন্ট হয়েছে।
লেনদেন হওয়া ২৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।
