দর বৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংক
দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি বেড়েছে রূপালী ব্যাংকের শেয়ারের দর।
মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির শেয়ারের দাম ৭ দশমিক ০৩ শতাংশ বেড়েছে।
মঙ্গলবার রূপালী ব্যাংকের সমাপনী মূল্য ছিল ৪৫ দশমিক ৫০ টাকা। বুধবার দিন শেষে তা দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৭০ টাকা।
এরপর রয়েছে যথাক্রমে গ্রামীন ওয়ান : স্কিম টু (৫ দশমিক ৬২ শতাংশ), তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড (৫ দশমিক ০০ শতাংশ), এ বি ব্যাংক (৪ দশমিক ৪১ শতাংশ), আইএফআইসি ব্যাংক (৪ দশমিক ২৭ শতাংশ), সি অ্যান্ড এ টেক্সটাইলস (৩ দশমিক ৯৬ শতাংশ), বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি (৩ দশমিক ৯১ শতাংশ), গোল্ডেন সন (৩ দশমিক ৭৪ শতাংশ) এবং সোস্যাল ইসলামী ব্যাংক (৩ দশমিক ৭৩ শতাংশ)।
এ তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
