ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে ট্রাস্ট ব্যাংক
ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার সবচেয়ে বেশি বেড়েছে ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দর।
দিনের লেনদেন শেষে কোম্পানিটির দর বেড়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ।
সোমবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে মঙ্গলবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বেড়েছে।
এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৭ দশমিক ৮৩ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে সি এন্ড এ টেক্সটাইলস (৭ দশমিক ৬৯ শতাংশ), রূপালী ব্যাংক (৬ দশমিক ৫৫ শতাংশ), ইস্টার্ন ব্যাংক (৬ দশমিক ৩২ শতাংশ), তুং হাই নিটিং এন্ড ডাইং (৫ দশমিক ৮৮ শতাংশ), এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড (৫ দশমিক ৬৯ শতাংশ), হাক্কানী পাল্প ও পেপার মিলস (৫ দশমিক ৫৫ শতাংশ), ফু-ওয়াং ফুডস (৫ দশমিক ৩৭ শতাংশ) এবং ইউনাইটেড ইন্সুরেন্স (৪ দশমিক ৪৪ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
