পুঁজিবাজারে সূচক, লেনদেন কমেছে
সপ্তাহের প্রথম দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।
রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্টের বেশি কমেছে; চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ৫৮ পয়েন্টের মতো।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৬০১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১১১ কোটি ২৯ লাখ টাকা কম।
রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।
এদিকে রোববার সিএসইতে ৩৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। বৃহস্পতিবার এই বাজারে ৫১ কোটি ৮২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৮ দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৮১ দশমিক ০০ পয়েন্টে।
লেনদেন হয়েছে ২৫০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭২টির। কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।
