২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্বাভাবিক বেড়েছে সাভার রিফ্র্যাক্টরিজের দর

কোনো কারণ ছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেডের শেয়ারের দর বাড়ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 02:28 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার পর্যন্ত ৩১ দিনে প্রায় ৩০ টাকা ১০ পয়সা বেড়েছে এই শেয়ারের দাম, যা ৬১ দশমিক ৩০ শতাংশের বেশি।

গত ১২ জুন বিবিধ খাতের এই কোম্পানির দর ছিল ৪৯ টাকা ১০ পয়সা, যা বাড়তে বাড়তে সর্বোচ্চ ৭৯ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে সাভার রিফ্র্যাকটরিজকে নোটিস দেয় ডিএসই ।

জবাবে কোম্পানিটি জানিয়েছে, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।