২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক, লেনদেন কমেছে

সপ্তাহের প্রথম কার্যদিবসে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই মূল্যসূচক ও লেনদেন কমেছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2017, 03:15 PM

Updated : 11 Oct 2022, 02:11 PM

রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্টের বেশি কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ৮ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৪৭৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের তুলনায় ৫৬ কোটি ৭৫ লাখ টাকা কম।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৬ দশমিক ৬৯ পয়েন্ট কমে ৫ হাজার ৪৬১ দশমিক ৬৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৬০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩১ পয়েন্টে।

সিএসইতে রোববার  ২৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে চার কোটি ৫ লাখ টাকা কম।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮ দশমিক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯২৩ দশমিক ৭২ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৩০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির। কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।