দরপতনেই সপ্তাহ শেষ
সপ্তাহের শেষ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই মূল্যসূচক কমেছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্টের বেশি কমেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩০ পয়েন্টের মতো কমলেও বেড়েছে লেনদেন।
বৃহস্পতিবার ডিএসইতে ৫১৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৫০ কোটি ২১ লাখ টাকা কম। বুধবার ডিএসইতে লেনদেন হয় ৫৬৭ কোটি ৩৪ লাখ টাকা।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির।
অন্যদিকে বৃহস্পতিবার সিএসইতে ১৩২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার এই বাজারে ৩৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০ দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৬৫ দশমিক ৮৯ পয়েন্টে।
লেনদেন হয়েছে ২৩৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির। কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।
