২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাক্কানী পাল্পের শেয়ার দরবৃদ্ধি অস্বাভাবিক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানী পাল্প অ্যান্ড পেপার লিমিটেডর শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2017, 04:55 PM

Updated : 19 Aug 2022, 04:15 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

এক মাসে কোম্পানির শেয়ারের দাম ৫০ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে ৫৫ টাকা ৬০ পয়সা হয়েছে।

কোম্পানির শেয়ারের এই অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে বুধবার নোটিশ পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।