সূচক ও লেনদেন কমেছে পুঁজিবাজারে
বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।
সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৪ পয়েন্ট কমেছে; লেনদেন নেমেছে ৮১৭ কোটি টাকায়।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩৬ পয়েন্টের বেশি।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৮১৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৩১৭ কোটি ৪০ লাখ টাকা কম।
বুধবার ডিএসইতে একহাজার ১৩৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১৭৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৩ দশমিক ৬৩ পয়েন্ট কমে ৫ হাজার ৭১৯ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে একহাজার ৩০৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৯০ পয়েন্টে।
বুধবার এই বাজারে ৬৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।
সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ দশমিক ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৩৮ দশমিক ৩০ পয়েন্টে।লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার।
এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।
