ইউসিবিএলের পরিচালনা পর্ষদের সভা ৪ এপ্রিল
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ৪ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এছাড়া সভা থেকে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণাও আসতে পারে।
কোম্পানিটি ২০১৫ সালে ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
