২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম দিন দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2017, 05:32 PM

Updated : 11 Oct 2022, 01:29 PM

রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৭ পয়েন্ট কমলেও লেনদেন বেড়েছে ১৬ শতাংশের মতো।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্টের বেশি বেড়েছে। লেনদেন বেড়েছে দুই কোটি টাকার বেশি।

রোববার ডিএসইতে এক হাজার ২৩২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৭০ কোটি ১৪ লাখ টাকা বা ১৬ শতাংশ বেশি।

গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ৬২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

রোববার ডিএসইতে ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৭ পয়েন্ট কমে ৫ হাজার ৫৮৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ২০ পয়েন্টে।

অন্যদিকে রোববার সিএসইতে ৬৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬৩ কোটি ৫০ লাখ টাকা।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩১৭ দশমিক ৬৯ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।