সিএমসি কামাল টেক্সটাইলে দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
বস্ত্র খাতের কোম্পানি সিএমসি কামাল টেক্সটাইল মিলস লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার ঢাকা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়ে বলা হয়, মঙ্গলবার কোম্পানির পর্ষদ সভায় এ প্রতিবেদন অনুমোদন করা হয়।
এতে আরও বলা হয়, সর্বশেষ ছয় মাস ২০১৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৬ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৭৮ পয়সা।
এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ৩০ পয়সা।
শেষ তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর, ২০১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৪৯ পয়সা।
