২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনে ৯০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড ৯০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2017, 01:13 PM

Updated : 19 Aug 2022, 03:39 PM

লভ্যাংশের পুরো অংশ নগদ অর্থে দেওয়া হবে বলে বুধবার ঢাকা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে কোম্পানিটি ৮৫ শতাংশ অর্ন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এ হিসাবে কোম্পানিটির মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়াল ১৭৫ শতাংশ।

আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১৬ টাকা ৬৮ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ৮৬ পয়সা।

আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১৪ টাকা ৫৯ পয়সা। আর এনএভি ছিল ২২ টাকা ৬৮ পয়সা।

২০ এপ্রিল গ্রামীণফোনের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী  ২২ ফেব্রুায়ারি।