২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন কমেছে পুঁজিবাজারে

বাংলাদেশের দুই পুঁজিবাজারেই লেনদেন কমেছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2017, 05:41 PM

Updated : 11 Oct 2022, 01:23 PM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক সামান্য কমলেও লেনদেন কমেছে ১৭ শতাংশের বেশি।

বুধবার এই বাজারে ১ হাজার ৫২৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বৃহস্পতিবার হয়েছে এক হাজার ২৬৯ কোটি টাকা।

তার আগের দিন মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ১৩ কোটি ৪৪ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২ দশমিক ৬৩ পয়েন্ট কমে ৫ হাজার ৬১৮ দশমিক ৬৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৯২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৩৮ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৯ পয়েন্টের মতো। লেনদেন হয়েছে ৭২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার।

২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর।

বুধবার এই বাজারে ৮১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।