২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্রণীর মিউচুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

মেয়াদী আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 05:47 PM

Updated : 11 Apr 2022, 10:52 PM

বূধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এক  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মিউচ্যুয়াল ফান্ডটির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০০ কোটি টাকা। এখানে উদ্যোক্তার অংশ ৫০ কোটি টাকা। সব বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫০ কোটি টাকা, যা ইউনিট বিক্রির মাধ্যমে তোলা হবে।

ফান্ডটির অভিহিত মূল্য হবে ১০ টাকা। ফান্ডের উদ্যোক্তা অগ্রণী ব্যাংক লিমিটেড। আর সম্পদ ব্যবস্থাপক আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হলো ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।