২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭ মাসে সর্বোচ্চ সূচক ডিএসইতে

সপ্তাহের চতুর্থ দিনে সূচক বেড়েছ বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2017, 05:01 PM

Updated : 11 Oct 2022, 01:18 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৩৩ পয়েন্ট হয়।

এই সূচক গত প্রায় ২৭ মাসের মধ্যে সর্বোচ্চ। সূচক এর আগে এর চেয়ে বেশি ছিল ২০১৪ সালের ১২ অক্টোবর, সেদিন সূচক ছিল ৫ হাজর ৩৩৪ পয়েন্ট।

পুঁজিবাজারে বিনিয়োগ সহায়তাকারী অন্যতম প্রতিষ্ঠান আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিনিয়ত নতুন টাকা আসছে বাজারে, বিনিয়োগকারীরা মার্জিন ঋণ নিচ্ছেন আগের চেয়ে বেশি ।”

এদিন ডিএসইতে ১৭০৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে দশমিক ৪৫ শতাংশ বেশি।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৪টির, কমেছে ১১৭টির, অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৫৫ পয়েন্ট বেড়ে হয়েছে ১৬ হাজার ৪০৩ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৯৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে দশমিক ১১ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ৯৭টি এবং অপরিবর্তিত রয়েছে ১০ টিরদাম।