ডিএসইতে দরবৃদ্ধি, দরপতনে শীর্ষ ১০
সপ্তাহের শেষ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রংপুর ফাউন্ড্রির শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়েছে; সবচেয়ে কমেছে এস. আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ারের দর।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন শেষে রংপুর ফাউন্ড্রির শেয়ারের দর আগের চেয়ে ৮ দশমিক ৮৯ শতাংশ বেড়ে ১২৫ টাকা ৬০ পয়সায় অবস্থান করছে।
এদিন দর বৃদ্ধির তালিকায় শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে থাকা এইচ আর টেক্সটাইলের দর বেড়েছে ৯ দশমিক ৫৪ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে রতনপুর স্টিল রি-রোলিং মিলস্ (৭ দশমিক ২৩ শতাংশ), রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি (৬ দশমিক ০৩ শতাংশ), ইফাদ অটোস্ (৫ দশমিক ৬০ শতাংশ), লংকাবাংলা ফাইন্যান্স (৫ দশমিক ৩১ শতাংশ), বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (৪ দশমিক ৮৩ শতাংশ), লিব্রা ইনফিউশন (৪ দশমিক ৮০ শতাংশ), কন্টিনেন্টাল ইন্সুরেন্স (৪ দশমিক ৬৩ শতাংশ) এবং ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক (৪ দশমিক ৪৪ শতাংশ) ।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইতে দরপতনের তালিকার শীর্ষে থাকা এস. আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ারের দর ৫ দশমিক ৩৭ শতাংশ কমে ৪২.৩০ টাকায় নেমেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আর এন স্পিনিং মিলসের দর কমেছে ৫ দশমিক ২৫ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে শমরিতা হসপিটাল (৪ দশমিক ৬৮ শতাংশ), ন্যাশনাল টিউব (৪ দশমিক ৪০ শতাংশ), প্যারামাউন্ট টেক্সটাইল (৪ দশমিক ২৫ শতাংশ), দেশ গামের্ন্টস (৪ দশমিক ১৩ শতাংশ), সোনারগাঁ টেক্সটাইল (৪ দশমিক ০০ শতাংশ), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (৩ দশমিক ৮০ শতাংশ), মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ (৩ দশমিক ৭০ শতাংশ) ও গ্লোবাল হেভি কেমিক্যালস (৩ দশমিক ৫৪ শতাংশ)।
দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
