২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক বেড়েছে

সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2017, 05:16 PM

Updated : 11 Oct 2022, 01:16 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৮ পয়েন্ট বেড়ে দিন শেষে ৫ হাজার ১৩৮ পয়েন্টে অবস্থান করছে।

এই বাজারে ১৩৯১ কোটি ১০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩ দশমিক ৯৪ শতাংশ কম।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৬৪টির ও অপরিবর্তিত রয়েছে ২৭টির।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৭ পয়েন্ট বেড়ে দিন শেষে ১৫ হাজার ৮২৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৮৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ৬ দশমিক ৯৪ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৬৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৩৪টির ও অপরিবর্তিত রয়েছে ২৩টির।