পেনিনসুলা চিটাগংয়ের শেয়ারের দর বেড়েছে অস্বাভাবিক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগংয়ের শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই সোমবার কোম্পানির কাছে নোটিস পাঠায়।
জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দর বাড়ছে।
২১ ডিসেম্বর থেকে পেনিনসুলার শেয়ারের দর টানা বেড়েছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ২৪ টাকা থেকে বেড়ে সর্বশেষ ৩৬ টাকা ২০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।
আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।
