২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঊর্ধ্বগতির ধারায় পুঁজিবাজার

নতুন বছরের শুরুর দিনের শুভ সূচনা জিইয়ে রেখে দেশের পুঁজিবাজারে দ্বিতীয় দিনের লেনদেনও চাঙা ভাব নিয়েই শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 04:36 PM

Updated : 11 Oct 2022, 01:16 PM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে; লেনদেন হওয়া কোম্পানি শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে অর্ধেকের বেশির দাম বেড়েছে।

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ৩৬ পয়েন্ট বেড়ে দিন শেষে ৫ হাজার ১২০ পয়েন্টে অবস্থান করছে।

এই বাজারে হাতবদল হয়েছে ১ হাজার ৪৪৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৪৫ দশমিক ৭৩ শতাংশ বেশি।

সোমবার ডিএসইতে হাতবদল হওয়া ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯০টির, কমেছে ১১৪টির ও অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শেয়ারের প্রধান মূল্য সূচক সিএএসপিআই ১৩৪ পয়েন্ট বেড়ে দিন শেষে ১৫ হাজার ৭৭০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ২৬ দশমিক ৩১ শতাংশ বেড়ে ৭৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

হাতবদল হওয়া ২৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ৯৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৫ টির।