২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষে শুভ সূচনা পুঁজিবাজারে

খ্রিস্টীয় নতুন বছরের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2017, 05:03 PM

Updated : 11 Oct 2022, 01:15 PM

২০১৭ সালের প্রথম ও সপ্তাহের প্রথম দিনে রোববার দুই বাজারেই লেনদেন কমেছে।

দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৯৯৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৮ শতাংশ কম।

লেনদেনে থাকা ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৩টির, কমেছে ৬০টির ও অপরিবর্তিত রয়েছে ২৩টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫৮ পয়েন্ট বেড়ে দিন শেষে ১৫ হাজার ৬৩৬ পয়েন্টে অবস্থান করছে।

রোববার সিএসইতে হাতবদল হয়েছে ৬২ কোটি ১১ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৬ দশমিক ২৮ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৬টির, কমেছে ৪৫টির ও অপরিবর্তিত রয়েছে ৯ টির।