পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে
সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে।
বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮ পয়েন্টে অবস্থান করছে।
আগের দিন ডিএসইএক্স বেড়ে প্রায় আড়াই বছর পর ৫ হাজার পয়েন্ট ছাড়িয়ে যায়।
বুধবার ডিএসইতে ৯৩৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের চেয়ে ২২ দশমিক ৪৮ শতাংশ কম।
লেনদেনে থাকা ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১২৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।
সিএসইতে লেনদেন হয়েছে ৬১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ২১ দশমিক ১৭ শতাংশ কম।
লেনদেনে থাকা ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১১১টি এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।
